শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জার্মানিতে আরও ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে অ্যামাজন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৭ বার

প্রযুক্তি খাতের জায়ান্ট অ্যামাজন বুধবার জানিয়েছে, তারা জার্মানিতে আরও ১০ বিলিয়ন ইউরো বা ১ লাখ ২৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে৷ জার্মানিতে কর্মীসংখ্যাও এ বছর বাড়বে বলে জানিয়েছে তারা৷
অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং সাবসিডিয়ারি অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর বিভিন্ন অবকাঠামো সম্প্রসারণ কাজে ৮.৮ বিলিয়ন ইউরো খরচ হবে৷ বাকি অর্থ লজিস্টিকস, রোবোটিকস ও দুটি নতুন কর্পোরেট অফিস তৈরিতে ব্যয় হবে৷
এ বছর শেষে জার্মানিতে অ্যামাজনের স্থায়ী কর্মীর সংখ্যা ৪০ হাজার হবে বলেও জানিয়েছে কোম্পানিটি৷ ২০২৩ সালে কর্মীর সংখ্যা ছিল প্রায় ৩৬ হাজার৷
অ্যামাজন বলছে, ২০১০ সাল থেকে জার্মানিতে এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ প্রায় ৭৭ বিলিয়ন ইউরো৷
জার্মানি যে এখনও ‘ব্যবসার জন্য আকর্ষণীয় স্থান’ অ্যামাজনের বিনিয়োগ সেটিই প্রমাণ করে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories