শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের শোভাযাত্রায় হাতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৮৩ বার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেখানে দেখা মিলেছে দুটি ‘হাতি’র। যা শোভাযাত্রায় আসা নেতাকর্মীদের বিশেষ দৃষ্টি কেড়েছে।
আজ শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে তিনটা নাগাদ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের অস্থায়ী সমাবেশ মঞ্চের সামনে নিয়ে আসা হয় দুটি হাতি।
হাতি দুটির উপর দুজন করে চারজন মাহুতকে দেখা গেছে। দলীয় কোনো নেতাকর্মী হাতির পিঠে না চাপলেও হাতির গায়ে দেখা গেছে দলীয় পোস্টার।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষ থেকে হাতি দুটি নিয়ে আসা হয়। হাতির মাথার সামনে দেখা গেছে বাহাউদ্দীন নাছিমের ছবি সম্বলিত পোস্টার। এ ছাড়া হাতির পিঠে বাধা হয়েছে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা বিশাল ব্যানার।
হাতি ছাড়াও সমাবেশের শোভাবর্ধনে ব্যান্ড পার্টি, ঢোল, কৃষকের সাজ, বেলুনসহ বিভিন্ন উপকরণ।
নেতাকর্মীদের ঢল ও স্লোগান শোভাযাত্রাকে বর্ণাঢ্য করে তুলেছে।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মাহবুব উল আলম হানিফ; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দি; দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories