শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭৯ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবির উপচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, রবিতে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চাই। সকলের জন্য সুযোগের সমতা বিধানের যে সাংবিধানিক অঙ্গীকার রয়েছে তাই অনুসরণ করছি। স্বচ্ছতা-জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত, তা প্রতিপালনে বদ্ধপরিকর। সকলকে নিয়ে, সকলের জন্য উন্নয়ন এটি আমাদের লক্ষ্য। সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে রবিতে আপনারা যারা সেবা প্রদান করেন তাদের শুদ্ধাচার অনুশীলন ও নৈতিকতার উন্নয়নের বিকল্প নেই।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এ সময় রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ও নৈতিকতা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories