শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দাঙ্গার পর প্রথমবারের মতো ক্যাপিটল হিলে ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১২ বার

রিপাবলিকানদের সঙ্গে দেখা করতে ক্যাপিটল হিলে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে কংগ্রেস ভবনটিতে তার সমর্থকদের করা দাঙ্গার পর এটি তার প্রথম ক্যাপিটল হিল সফর।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ক্যাপিটল হিল ভবনের কাছে রিপাবলিকান দলের কার্যালয়ে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিক্ষোভকারীরা ব্যর্থ অভ্যুত্থান, গণতন্ত্র সব সময়, ট্রাম্প কখনোই নয় স্লোগান দিতে থাকেন।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দলে বড় ধরনের ঐক্য রয়েছে। মতের মিল না হলেও অনুসারী রিপাবলিকানদের পাশে থাকার প্রত্যয় জানান ট্রাম্প। তিনি বলেন, আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে আছি। আমি সব সময় আপনাদের সাথে থাকব।
আসন্ন নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সম্ভাব্য রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটালে হিলে গিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি দলের মধ্যে যেকোনো দীর্ঘস্থায়ী মতপার্থক্য না রেখে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সেখানে একটি সংগঠনের ২০০ কর্পোরেট নেতার সাথে দেখা করেন।
সফর নিয়ে ডেমোক্রেটিক হাউসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প ছিলেন বিদ্রোহের প্ররোচনাদাতা। তিনি অপরাধের জায়গায় ফিরে এসেছেন। অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আজ অসাধারণ পরিমাণ শক্তি এবং উত্সাহ নিয়ে এসেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories