শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বেবি পাউডার কেলেঙ্কারিতে ৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে জনসন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮৪ বার

নিজেদের জনপ্রিয় পণ্য বেবি ট্যাল্ক পাউডার ব্যবহারের জেরে যেসব ক্ষতিগ্রস্ত যেসব মার্কিন নাগরিক মামলা করেছেন, তাদের ক্ষতিপূরণ হিসেবে আরও ৭০ কোটি ডলার প্রদান করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি এবং চিকিৎসা সামগ্রী ও প্রসাধান প্রস্তুতকারী জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। ক্ষতিপূরণের ৪৪ কোটি প্রদান করা হবে নিউইয়র্ক অঙ্গরাজ্যের মামলাকারীদের।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে লেটিশিয়া জেমস বলেন, ‘জনসন অ্যান্ড জনসনের ট্যাল্ক পণ্য ব্যবহারের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থ দিয়ে তার ক্ষতিপূরণ সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে মার্কিন প্রশাসন এই কোম্পানিকে জবাবদিহিতার আওতায় আনতে বদ্ধ পরিকর।’
বিশ্বজুড়ে একসময় ব্যাপক জনপ্রিয় জনসন অ্যান্ড জনসনের বেবি পাওয়ারে ক্যানসার সৃষ্টিকারী উপাদান অ্যাসবেস্টসের উপস্থিতির অভিযোগ ওঠে ২০১৮ সালে। পরীক্ষায় সেই অভিযোগ প্রমাণিতও হয়।
তারপর দেশটির ৫০টি অঙ্গরাজ্যে মধ্যে ৪২টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটনের বিভিন্ন আদালতে জনসন অ্যান্ড জনসনের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন শত শত নারী। মামলাকারীদের অনেকেই এজাহারে জানান, এই বেবি পাউডার ব্যবহারের পর ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন তারা। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে কয়েকজন মামলাকারীর মৃত্যুও হয়েছে। তাদের সবার মৃত্যুর কারণ ডিম্বাশয়ের ক্যানসার।
এই পরিস্থিতিতে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে ২০২০ সালে বাজার থেকে নিজেদের সব বেবি ট্যাল্ক পাউডার প্রত্যাহার করে নেয় জনসন অ্যান্ড জনসন। ১৯৭১ সাল থেকে এই পণ্য তৈরি করে আসছিল কোম্পানি।
২০২২ সালে এক বিবৃতিতে ট্যাল্ক পাউডার আর তৈরি করবে না বলে ঘোষণা দেয় জনসন অ্যান্ড জনসন।
এর আগে গত বছর এপ্রিলে মামলাকারীদের ৮৯০ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছিল জনসন। সেই হিসেবে এবার দ্বিতীয় দফা ক্ষতিপূরণ দিচ্ছে কোম্পানিটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories