শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবির আন্তর্জাতিক কনফারেন্সে ৩৩৭ গবেষকের প্রবন্ধ উপস্থাপিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮৪ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শেষ হয়ে যাওয়া ২য় আন্তর্জাতিক কনফারেন্সে (সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য আর্ট অব সোশাল চেঞ্জেস-২০২৪) দেশ-বিদেশের ৩৩৭ জন গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
৩ দিনব্যাপী চলা এ আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। রবির আয়োজনে এ কনফারেন্স ৬ জুন শুরু হয়ে ৮ জুন শেষ হয়। কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
এ কনফারেন্সে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত, প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্থপতি রফিক আজম। এ আন্তর্জাতিক কনফারেন্সে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আলমগীর।
রবির লেকচার থিয়েটার, গীতাঞ্জলি মিউজিক স্টুডিও, মিউজিক ল্যাব, অ্যাকাডেমিক ভবন ৩-এর লেকচার রুম, উদয়ন কনফারেন্স সেন্টার ও উত্তরায়ন কনফারেন্স হলে ৭টি টেকনিক্যাল সেশন একই সময় পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী দিনে সংগীত পরিবেশন করেন ভারতের প্রখ্যাত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মজুমদার।
সফলভাবে এ আয়োজন সম্পন্ন হওয়ায় রবির ভিসি কনফারেন্স আয়োজক কমিটি, দেশ-বিদেশের গবেষকগণসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরবর্তী কনফারেন্সের ঘোষণা দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories