রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৯ বার

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে কারওয়ান বাজার রেললাইন সংলগ-শুকটি পট্টিতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার এসআই হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই।
এসআই আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে জানতে পারি ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। প্রাথমিক তদন্তে আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। আমরা বিষয়টি রেলওয়ে থানা -পুলিশকে জানিয়েছি। তারা ঘটনার তদন্ত করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories