রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঈদে ট্রেনের ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১০ বার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষে এবার ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করল বাংলাদেশ রেলওয়ে।
সোমবার সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। চলবে ১৪ জুন পর্যন্ত।
আজ বিক্রি হচ্ছে ২০ জুনের টিকিট, ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।
পশ্চিমাঞ্চলে চলাচল করার আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের আসন বেলা ২টা থেকে বিক্রি করা হবে।
রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা এই আসন সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধু লগইন করেই আসন সংগ্রহ করতে পারবেন।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে ২ জুন থেকে আগাম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। টানা পাঁচ দিন দেওয়া হয় আগাম টিকিট। কালোবাজারি ঠেকাতে এবার শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories