শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পশ্চিমবঙ্গের কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৮ বার

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াগ গ্রামে বাজি কারখানায় প্রবল বিস্ফোরণের পর বাড়িতে আগুন ধরে যায়। রোববার রাতে এ ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের ফলে আশপাশের কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যে বাড়িতে বাজির কারখানা ছিল, তা এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
দমকল অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, ওই বাজির কারখানাটি বেআইনি। পুলিশ জানিয়েছে, তারা এই অভিযোগ তদন্ত করে দেখছে।
রাত সাড়ে ১০টা নাগাদ পয়াগ গ্রামে আনন্দ মাইতির বাড়িতে বিস্ফোরণ হয়। সেখানেই বাজি তৈরি হতো। বিস্ফোরণের পর বাড়িতে আগুন লেগে যায়। পরিবারের মানুষ দ্রুত বাইরে চলে আসেন।
এই বাজির কারখানা বেশ কয়েক বছর ধরে চলছিল এবং তা অবৈধ বলে বাসিন্দাদের দাবি। তাদের অভিযোগ, পাশে পাঁশকুড়া থানার এলাকাতেও এরকম কিছু বেআইনি বাজির কারখানা আছে।
পূর্ব মেদিনীরপুরের পুলিশের দাবি, তারা নিয়মিত বাজি কারখানার বিরুদ্ধে অভিযান করে।
গত বছর এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে নয়জন মারা গেয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories