শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৭ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্য আর্ট অব সোস্যাল চেইঞ্জ শীর্ষক ৩ দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। কনফারেন্সে দেশ বিদেশের ২ শতাধিক বরেণ্য শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করেন।
শুক্রবার সকালে আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন রবির (উপাচার্য) ভিসি প্রফেসর ড. শাহ্ আজম। তিনি বলেন, দেশ-বিদেশের ২ শতাধিক গবেষকের অংশগ্রহণে তৃতীয়বারের মতো ৩ দিনব্যাপী এ কনফারেন্স আয়োজন করতে পেরে রবি আনন্দিত। গবেষণা জাতীয় উন্নয়নের একটি সোপান। গবেষণাকে আলোর সামনে আনতে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনফারেন্স আগত অতিথি, শিক্ষক, গবেষক, ডেলিগেট এবং কনফারেন্স আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।
এ কনফারেন্সের প্রথম দিনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিসাত ও প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
উদ্বোধনী অধিবেশন শেষে রবির অ্যাকাডেমিক ভবন ১ এর লেকচার থিয়েটার, গীতাঞ্জলি মিউজিক স্টুডিও, মিউজিক ল্যাব, একাডেমিক ভবন ৩ এর লেকচার রুম, উদয়ন কনফারেন্স সেন্টারে, উত্তরায়ন কনফারেন্স হলে ৭টি টেকনিক্যাল সেশন একই সময় পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেন।
আগামীকাল কি নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি রফিক আজম এবং কনফারেন্সের সমাপনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মজুমদার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories