রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১০২ বার

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন তার বন্ধু হৃদয় (২০)।
শুক্রবার (৭ জুন) পুলিশ এই তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তার বন্ধু আহত হৃদয় জানায়, নাঈমের বাসা চকবাজার বড় কাটার এলাকায়। চকবাজারে একটি কসমেটিকসের দোকানের কাজ করে সে। রাতে ৬ জন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলো। এক পর্যায়ে খাবার খাওয়ার জন্য শনির আকড়া যাওয়ার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে অভারটেক করার সময় অন্য একটি মোটরসাইকেল নাঈমের মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে সে। এতে তারা দুজন গুরুতর আহত হয়। সঙ্গে থাকা বন্ধুরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। ধাক্কা দেয়া ওই মোটরসাইকেলটি নিয়ে তার চালক পালিয়ে গেছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তে জন্য মর্গে রাখা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories