বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ”করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা” এই স্লোগানকে সামনে রেখে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃক্ষরোপণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগ।
বুধবার (৫ জুন) বিকেল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার ইলাহী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির শতাধিক ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করে সংগঠনটি।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো: মাহফুজুুর রহমান শামীম বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে এর আগে আমরা ৫ শতাধিক বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একমাত্র সমাধান। আজ পরিবেশ দিবস উপলক্ষে আবারো বৃক্ষরোপণ করছি।
এ সময় বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, নেসার উদ্দীন, দপ্তর সম্পাদক বাবুল হোসেন ও অটিজম বিষয়ক উপসম্পাদক হৃদয়সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply