শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এই প্রথম এইচ৫এন২ বার্ড ফ্লুতে মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮৫ বার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ(এইচ৫এন২) বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মেক্সিকোতে এক ব্যক্তি মারা গেছেন। বার্ড ফ্লুর এই ধরনে আক্রান্ত হয়ে বিশ্বে কোনো মানুষের মৃত্যুর ঘটনা এটাই প্রথম। ওই ব্যক্তি আগে থেকেই শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাধারণ মানুষের এ ভাইরাসে আক্রান্তের শঙ্কা খুবই কম।
বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মেক্সিকো শহরের ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হয়, এরপর কিছু দিনের মধ্যেই তার ডায়েরিয়া, শ্বাসকষ্ট এবং বমিভাব দেখা দেয়। ওই ব্যক্তির স্বজনরা জানিয়েছে, তার অবস্থা গুরুতর হওয়ার আগেই তিন সপ্তাহ ধরে তিনি বিছানায় পড়ে ছিলেন।
মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যা, ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরে তাকে ২৪ এপ্রিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওইদিনই মারা যান তিনি।
ডব্লিউএইচও জানিয়েছে, প্রাথমিক টেস্টে তার শরীরে অজানা ফ্লু’র উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে আরও উন্নত ল্যাবে টেস্ট করে এ(এইচ৫এন২) টাইপের বার্ড ফ্লু’র উপস্থিতি পাওয়া যায়। বিশ্বে এ ধরনের ভাইরাসে আক্রান্ত এটাই প্রথম বলে জানিয়েছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোস বলেছেন, ওই ব্যক্তির পূববর্তী স্বাস্থ্য অবস্থা তাকে আরও গুরুতর ইনফ্লুয়েঞ্জার ঝুঁকিতে ফেলেছে। কিন্তু কীভাবে ওই ব্যক্তি সংক্রামিত হলেন, তা একটি বড় প্রশ্নচিহ্ন।
ডব্লিউএইচও’র বিবৃতি বলা হয়েছে, যদিও এই ক্ষেত্রে ভাইরাসের সংস্পর্শে আসার উৎসটি বর্তমানে অজানা, তবে মেক্সিকোতে পোল্ট্রিতে এ(এইচ৫এন২) ভাইরাসের খবর পাওয়া গেছে।
চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মেক্সিকোর এই কেসটি যুক্তরাষ্ট্রে এইচ৫এন১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়, যেটি এখন পর্যন্ত তিনজন দুগ্ধ খামারের শ্রমিককে সংক্রামিত করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories