সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

তৃতীয় বিয়ের কথা ভাবছে আমির খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৭৫ বার

বলিউড তারকা দম্পতি আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছিদ নিয়ে তির্যক মন্তব্য করেছেন বিজেপির সংসদ সদস্য সুধীর গুপ্তা। গত রোববার বিশ্ব জনসংখ্যা দিবসে সাংবাদিকদের মুখোমুখি হন মধ্যপ্রদেশের মান্ডসৌরর এই এমপি।

এ সময় তিনি বলেন, আমির তার প্রথম স্ত্রী রিনাকে দুই বাচ্চাসহ ছেড়ে দিল। তারপর কিরণকে ছাড়ল এক ছেলেসহ। এবার দাদা হওয়ার বয়সে এসে তৃতীয় বিয়ের কথা ভাবছে।

সুধীর আরও বলেন, আমিররাই ভারতের জনসংখ্যা ১৩০ কোটি হওয়ার জন্য দায়ী। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে না থাকার জন্য তার মতো মানুষরা যে দায়ী, সেটা বড়ই দুর্ভাগ্যের।

সপ্তাহখানেক আগে যৌথ বিবৃতি দিয়ে আমির খান ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সে সময় তারা জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে আলাদা হলেও কাজের জায়গায় তারা একসঙ্গে থাকবেন। ছেলের সব দায়িত্বও একসঙ্গেই পালন করবেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories