বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৬৯ বার

রাশিয়া ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে ড্রোন সরবরাহ করার অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়ন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের এবং বিপ্লবী গার্ডের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় তেহরান ব্লকটির সমালোচনা করেছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ রেজা আশতিয়ানি, বিপ্লবী গার্ডের বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে লক্ষ্য করে শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করে।
ব্লকটির নতুন নিষেধাজ্ঞার আওতায় একটি সশস্ত্র বাহিনীর কমান্ড সেন্টার, রাষ্ট্রের একটি এভিয়েশন ফার্মের প্রধান এবং কাভান ইলেক্ট্রনিক্স বেহরাদ কোম্পানিও রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের এমন পদক্ষেপকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করে বলেছে, ব্লকটি অযৌক্তিক এবং ভিত্তিহীন অজুহাতের ওপর ভিত্তি করে এ নিষেধাজ্ঞা দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories