রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সিভাসুতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৯ বার

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪’ উদ্যাপন করা হয়েছে। আজ শনিবার সিভাসু’র ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। এতে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘দুগ্ধ পান’ কর্মসূচি। এরপর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনার ও আলোচনাসভা।
সিভাসু’র ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনার ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এস. কে. এম. আজিজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: রাকিবুর রহমান।
সেমিনার ও আলোচনাসভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভাসু’র ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর গৌতম কুমার দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন, দুধ ও দুগ্ধজাত পণের‌্য গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ১ জুন ‘ওয়ার্ল্ড মিল্ক ডে’ উদ্যাপন করা হয়ে থাকে। আমরা সবাই জানি, দুধ একটি সম্পূর্ণ খাদ্য। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম এবং খনিজ পদার্থসহ দেহের পুষ্টি চাহিদা পূরণের প্রয়োজনীয় সব উপাদান। তাছাড়া, দুধ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে থাকে। তাই দুধ ও দুদ্ধজাত খাবারের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
‘বিশ^ দুগ্ধ দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (ফার্ম) ড. মো: সাইফুল বারী এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories