শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯৩ বার

সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাইম (৩০) ও জুবায়ের (৩২)।
খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান জানান, রাত পৌনে ১১টার দিকে নাইম ও জুবায়ের সাভার বাজার বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিল, এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় জুবায়েরকে স্হানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে তারও মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।
তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী। তারা সাভার ব্যাংক কলোনী এলাকায় থেকে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories