শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪ বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮০ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা চারটি বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ। সভার সিদ্ধান্ত অনুসারে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চার শহরে নেওয়া হবে রাবির ভর্তি পরীক্ষা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চিন্তা-ভাবনা থেকে এটি করা হয়েছে। আমাদের অনেক চাওয়া থাকে, কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরেই একাডেমিক কাউন্সিল চেষ্টা করছে পরীক্ষাটা বিভাগীয় শহরে নেওয়ার। আপাতত চার বিভাগে পরীক্ষামূলকভাবে পরীক্ষা নেওয়া হবে। এরপর সংখ্যা সাপেক্ষে এই সিদ্ধান্ত বিবেচনা করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভর্তিচ্ছু ও অভিভাবকদের দাবি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেওয়া হোক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories