শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রথম কাঠের স্যাটেলাইট বানাল জাপান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৬০ বার

বিশ্বে এই প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করেছেন জাপানের বিজ্ঞানীরা। লুডো খেলার ছক্কার মতো দেখতে কিউব আকৃতির এই ছোটো স্যাটেলাইটটি আগামী সেপ্টেম্বরে মহাকাশে উৎক্ষেপিত হবে বলে আশা করা হচ্ছে।
জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষকদের একটি টিম এবং সুমিতোমো ফরেস্ট্রি নামের একটি জাপানি কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি এই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট। ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে তৈরি লিগনোস্যাটের দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বা সার্বিক আয়তন মাত্র ৪ ইঞ্চি বা ১০ সেন্টিমিটার।
প্রতিটি স্যাটেলাইটেরই নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ শেষ হওয়ার পর সেগুলো পৃথিবীর দিকে ফিরে আসতে থাকে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই সেগুলো জ্বলে উঠে ক্ষয় হওয়া শুরু হয়। বিরল কিছু ব্যাতিক্রম ছাড়া সব স্যাটেলাইট ভূপৃষ্ঠ স্পর্ষ করার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়।
কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশের পর স্যাটেলাইটগুলো যখন ক্ষয় হওয়া শুরু করে, সেসময় সেগুলো থেকে উৎপন্ন ক্ষুদ্রাতিক্ষুদ্র ধাতব কণা একদিকে যেমন বায়ুদূষণ ঘটায়, তেমনি অন্যদিকে টেলিযোগাযোগ ব্যবস্থাকেও বিঘ্নিত করে।
কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক টিমের প্রধান অধ্যাপক তাকাও দোই এএফপিকে জানান, মূলত এই সমস্যা থেকেই কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরির চিন্তা মাথায় আসে তাদের। যে স্যাটেলাইটটি তারা তৈরি করেছেন, সেটি মেয়াদ শেষে পৃথিবীতে প্রবেশের সময় বায়ুমণ্ডলে প্রবেশের পর নিশ্চিহ্ন হয়ে যাবে ঠিকই কিন্তু বাতাসে সেটির কোনো ধ্বংসাবশেষের অস্তিত্ব থাকবে না।
স্যাটেলাইট প্রস্তুতের যাবতীয় কাজ শেষ হওয়ার পর মঙ্গলবার কিয়োটো বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাকাও দোই বলেন, এটি নতুন প্রজন্মের স্যাটেলাইট এবং আমরা মনে করি যে প্রতিটি দেশের উচিত ধাতব স্যাটেলাইট পরিহার করা।
আগামী সপ্তাহে নতুন এই স্যাটেলাইটটি তারা জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্র জাক্সার কর্মকতাদের হাতে তুলে দেবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দোই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories