শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দিল্লিতে তাপমাত্রা ছাড়াল ৫২ ডিগ্রী, রেড অ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮০ বার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। সেখানে সব রেকর্ড ভেঙে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। খবর এনডিটিভির।
দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন-চারদিন এরকমই তাপপ্রবাহ চলবে রাজধানীতে। একইসঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে প্রচণ্ড গরমে জ্বালাপোড়া ভাব থাকবে। উত্তর-পশ্চিম ভারতেও একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি হয়েছে।
শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের এই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগের রেড অ্যা্লার্ট জারির মানে লোকজনকে তাপজনিত অসুস্থতা এবং হিট স্ট্রোক থেকে সতর্ক থাকতে বলা। বিশেষ করে শিশু কিংবা বৃদ্ধ, যারা এ ধরনের অসুস্থতার ঝুঁকির মুখে রয়েছে তাদের জন্য।
এদিন দিল্লির মুঙ্গেসপুরের আবহাওয়া অফিস দুপুর ২টা ৩০ মিনিটে তাপমাত্রা ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এই অস্বাভাবিক তাপমাত্রার কারণে রাজধানী দিল্লিতে বিদ্যুতের চাহিদা রেকর্ড ৮ হাজার ৩০২ মেগাওয়াটে পৌঁছেছিল বলে জানিয়েছেন এক বিদ্যুৎ কর্মকর্তা। গরমের কারণে দিল্লির সাধারণ বাসিন্দারা পাওয়ার-ইনটেনসিভ এসি বেশি পরিমাণে চালু করেছেন বলেও জানিয়েছেন তিনি।
দেশটিতে আরও যেসব জায়গায় ৫০ ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে সেগুলোর দুটিই মরুভূমির রাজ্য রাজস্থানে রেকর্ড করা হয়েছে। তবে রাজস্থানের দক্ষিণের বিভাগ- বার্মার, জোথপুর, উদয়পুর, সিরোহী এবং জালোরে আজ চেয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি কম ছিল। আরব সাগর থেকে আসা আদ্র বাতাসের কারণে সেসব জায়গায় তাপমাত্রা কমেছে। যা নির্দেশ করছে ভারতের উত্তরপশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ কমা শুরু করেছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories