রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় রেমাল : রাজধানীর একাধিক স্থানে ভেঙে পড়েছে গাছ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৮২ বার

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীর একাধিক জায়গায় গাছ ভেঙে রাস্তায় পড়ে গেছে। এতে রাস্তায় যানচলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হচ্ছে। এসব গাছ ভেঙে পড়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট রাস্তা থেকে গাছ সরিয়ে নিয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা ও কুর্মিটোলা এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়েছে। এমন সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাছ সরিয়ে নেওয়ার কাজ করছে। আরও ফোন আসছে গাছ ভেঙে পড়ার। সেখানে আমাদের টিম যাচ্ছে।
এদিকে উত্তরার জসিমউদ্দিন অ্যাভিনিউ সড়কে চলাচলরত একটি গাড়ির উপর গাছ পড়ে ভেঙে। তবে এতে কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
এদিন ঝড়ে রাজধানীর মিরপুরের একটি সড়কের উপর গাছ পড়ে যানচলাচল ব্যাহত হলে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories