শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহাকাশে স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৮৩ বার

২৭ মে থেকে ৪ জুনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। প্রতিবেশী জাপানকে এই পরিকল্পনার কথা জানিয়েছে পিয়ংইয়ং।
গত নভেম্বরে তৃতীয় প্রচেষ্টায় প্রথম গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছিল উত্তর কোরিয়া।
জাপানের কোস্টগার্ড জানিয়েছে, রবিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত আট দিনের এই উৎক্ষেপণ উইন্ডো শুরু হয়েছে। উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপ এবং ফিলিপাইনের লুজন দ্বীপের কাছে তিনটি সামুদ্রিক বিপদজনক অঞ্চলের বিবরণ দিয়েছে। সেখানে উপগ্রহ বহনকারী রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে।
পাঁচ বছরের মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের আগে উত্তর কোরিয়া স্যাটেলাইট প্রেরণের তথ্য জানাল।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নোটিশ জারির পর যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা টেলিফোনে আলোচনা করেছেন এবং পিয়ংইয়ংকে এই পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়েছেন। কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories