শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৮৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি অসাধু সাইবার অপরাধী চক্র মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির নামে ফেসবুকে প্রচার করছে। যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই।
১৬ মে তারিখের বরাতে ২৬/০৫/২০২৪ ইং রোজ রবিবার পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত করা হয়েছে” শীর্ষক যে সংবাদ প্রচার করা হচ্ছে সেটি ভুয়া, বানানো এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য।
বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভুয়া তথ্য প্রচার না করার জন্য আহ্বান করা হয়। যারা এই ধরনের ভুয়া সংবাদ তৈরি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার বিশ্ববিদ্যালয় থেকে যে সংবাদ বিজ্ঞপ্তিটি প্রেরণ করা হয়েছে সেটি হল- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ মে ২০২৪ তারিখ রবিবার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories