সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

উপকূলে ৪ ঘণ্টা ধরে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৬৯ বার

ঘূর্ণিঝড় রেমাল খুব দ্রুত গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। অতিপ্রবল এই ঘূর্ণিঝড়টির কেন্দ্র সন্ধ্যা ৬টার পর পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে মোংলার পাশ দিয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
রোববার বিকেলে আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ঘূর্ণিঝড় কেন্দ্র উপকূল অতিক্রম করতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এ সময় উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনীসহ অন্যান্য জেলায় ৪ ঘণ্টা যাবৎ তাণ্ডব চালাবে রেমাল।
এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলাগুলো ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোও ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
আবহাওয়াবিদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ৮-১২ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।
কক্সবাজার ও চট্টগ্রামকে ৯ নম্বর বিপদ মহাবিপদ সংকেত। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নৌ বন্দরকে ৪ নম্বর নৌ মহাবিপদ দেখাতে বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories