শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্মেনিয়া সীমান্তের ৪ গ্রাম আজারবাইজানের নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৮৩ বার

তিন দশকেরও বেশি সময় ধরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলে আসছিল। অবশেষে সীমান্ত চুক্তির অধীনে আর্মেনিয়ার চার গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান।
আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ জানিয়েছেন, শুক্রবার সীমান্তবর্তী গাজাখ জেলার এ গ্রামগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজানের সীমান্ত পরিষেবা। সীমান্ত চুক্তির অধীনে আজারবাইজানকে ফেরত দেওয়া এই অঞ্চলের আয়তন ছিল ৬.৫ বর্গ কিলোমিটার (২.৫ বর্গমাইল)। এই চুক্তিটি দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি মাইলফলক ছিল।
এপ্রিলে জনবসতিহীন গ্রামগুলোকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল আর্মেনিয়া।
এদিকে চারটি গ্রাম হস্তান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে আর্মেনিয়ায় বিক্ষোভে নেমেছেন প্রতিবাদকারীরা। বিশ্বাসঘাতকতার জন্য দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তারা।
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাশিনিয়ান একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় আর্মেনিয়রা যে স্বদেশের স্বপ্ন দেখেছেন সে কথা তুলে ধরেন। এ সময় কীভাবে জাতীয় সীমানা নির্ধারণ করা সেই প্রক্রিয়ারই একটি অংশ ছিল তা বর্ণনা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories