শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮৩ বার

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত নয়টার দিকে শিল্পকলার সামনে নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সশস্ত্র ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা রড-চাপাতি-রামদা-হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা করে। এতে গুরুতর জখম হন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
শ্রাবণ জানান, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয়বাংলা শ্লোগান দিয়ে তার ওপর হামলা চালায়।
বর্তমানে শ্রাবণ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর ছাত্রলীগের হামলাকে বর্বরোচিত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার গোটা দেশকে রক্তাক্ত করছে। রক্ত পিপাসু সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে তুলেছে। নারী পুরুষসহ সমাজের তরুণ সমাজ আজ তাদের দ্বারা আক্রান্ত। তারা গণতন্ত্রকামী সৈনিকের রক্ত ঝরিয়ে উল্লাস করছে। কিন্ত হামলা করে মানুষের অধিকার আদায়ের আন্দোলন থামানো যাবে না। সবকিছুরই একদিন বিচার হবে।
তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং শ্রাবণের সুস্থতা কামনা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories