শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮০ বার

ইউক্রেনের উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে৷ ইউক্রেনও রুশ ভূখণ্ডে পালটা হামলা চালাচ্ছে৷ প্রেসিডেন্ট জেলেনস্কি আরো প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের আবেদন করছেন৷
ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীকে আরো এগোতে দিচ্ছে না বলে দাবি করলেও মস্কো জোরালো হামলা চালিয়ে যাচ্ছে৷ গত ১০ই মে থেকে চলে আসা হামলা মোকাবিলা করতে হিমসিম খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী৷ রোববার শহরের উপকণ্ঠে জোড়া হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে৷ ইউক্রেনের সূত্র অনুযায়ী রাশিয়ার ভূখণ্ডে বেলগোরোদ অঞ্চল থেকে প্রথমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়৷ তারপর একই লক্ষ্যবস্তুর উপর দ্বিতীয় হামলা চালিয়েছে রাশিয়া৷ ফলে উদ্ধারকারী প্যারামেডিক্স ও পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেও হতাহতের খবর পাওয়া যাচ্ছে৷ এই ঘটনায় ছয় জন নিহত ও ২৭ জন আহত হয়েছে৷ রাশিয়ার বিরুদ্ধে আগেও ইউক্রেনে এমন ‘ডাবল ট্যাপ’ হামলার অভিযোগ উঠেছে৷ কাছেই আরো একটি হামলায় কমপক্ষে পাঁচ জন নিহত ও নয় জন আহত হয়েছে৷
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের শহর ও সমাজের মধ্যে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার এবং নিরীহ মানুষের হত্যার অভিযোগ করেছেন৷ তিনি খারকিভ অঞ্চলের সুরক্ষার জন্য অ্যামেরিকায় তৈরি দুটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজনের উল্লেখ করেন৷ সেগুলি হাতে পেলে পরিস্থিতির মৌলিক পরিবর্তন ঘটবে বলে তিনি মনে করেন৷ তাঁর মতে, বাকি বিশ্ব রাশিয়ার সন্ত্রাস বন্ধ করতে পারে৷ নেতৃস্থানীয় রাজনীতিকদের মধ্যে সেই সদিচ্ছার অভাব দূর করতে হবে৷ জেলেনস্কির দাবি, গত সপ্তাহ জুড়েখারকিভ অঞ্চলে প্রতিরক্ষা কাঠামো আরো মজবুত করা হয়েছে৷ গত শুক্রবার সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অবশ্য স্বীকার করেন, যে রুশ বাহিনী উত্তর-পূর্ব সীমান্ত পেরিয়ে ইউক্রেনের ভূখণ্ডের পাঁচ থেকে দশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে৷
ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডে পালটা হামলা চালিয়ে যাচ্ছে৷ রাশিয়ার দাবি অনুযায়ী রোববার রাতে ইউক্রেনের ৬১টি ড্রোন ধ্বংস করা হয়েছে৷ এমন হামলায় বিশেষ করে জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে৷ দক্ষিণের ক্রাসনোদার অঞ্চলে একটি শোধনাগারের উপর ছয়টি ড্রোন ভেঙে পড়ার পর কাজ বন্ধ রাখতে হয়েছে৷ গত তিন সপ্তাহে সেই এলাকার শোধনাগার ও সামরিক ক্ষেত্রের উপর দ্বিতীয় বার হামলা চালানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় সূত্র জানিয়েছে৷ বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর দাবি করেছেন৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন, খারকিভ থেকে রুশ ভূখণ্ডে হামলা বন্ধ করতে এক ‘বাফার জোন’ সৃষ্টি করার চেষ্টা করছে৷
এদিকে ইউক্রেনের নৌ-বাহিনী আরো সাফল্যের দাবি করছে৷ কৃষ্ণ সাগরে রাশিয়ার ‘ব্ল্যাক সি ফ্লিট’-এর একটি মাইনসুইপার জাহাজ ধ্বংস করেছে৷ টেলিগ্রাম প্ল্যাটফর্মে এক ছবি প্রকাশ করে সেই জাহাজ ধ্বংসের খবর প্রকাশিত হয়েছে৷

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories