বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৪ ঘণ্টায় তিন জেলা দখলে নিলো তালেবান

আন্তর্জাতিক ডেক্স
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৯৫ বার

ফাইল ছবি

আফগানিস্তানের আরও দু’টি জেলা দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। দেশটির কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলা এবং শের-ই-পুল প্রদেশের সায়েদ জেলা রবিবার (১৩ জুন) রাতে তালেবানের হাতে চলে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিনটি জেলা তালেবানের দখলে চলে যাওয়ার খবর পাওয়া গেলো। এর আগে শনিবার কুন্দুজ প্রদেশের আলিয়াবাদ জেলার নিয়ন্ত্রণ নেয় তালেবান।

আফগানিস্তানভিত্তিক সংবাদ সংস্থা খামা প্রেস এই খবর জানিয়েছে। তবে দেশটির সেনাবাহিনী অফিসিয়ালি বিষয়টি স্বীকার করেনি। এমনকি তালেবানের সংগে সংঘর্ষে হতাহতের সংখ্যাও প্রকাশ করেনি তারা।

তবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের যোদ্ধারা খান আবাদ এবং সায়েদ জেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। সংঘর্ষের পর সেনাদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্রও এবং সামরিক সরঞ্জাম জব্দ করেছে তারা।

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে দেশজুড়ে হামলা বাড়িয়েছে তালেবান। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে তারা। প্রতিবেদন বলছে, দেশটির উত্তরাঞ্চলের প্রভাবশালী কমান্ডার মার্শাল দোস্তুম তালেবানের যোদ্ধাদের সংগে একাত্মতা প্রকাশ করে ফ্রান্টলাইনে লড়াই করছেন।

এদিকে শনিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার বাসভবনে নিরাপত্তা কর্মকর্তাদের সংগে বৈঠক করেছে। এ সময় তিনি তালেবানের বিরুদ্ধে পাল্টা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories