শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে ঘুড়ি উৎসব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৭৮ বার

আবহমান গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঘুড়ি উৎসব। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে স্থাপত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকার অনেকে এই উৎসবে অংশগ্রহণ করেন। ভ্যাপসা গরম উপেক্ষা করে সবাই মেতে উঠেছিলেন ঘুড়ি উৎসবে। প্রতিযোগীরা বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে এই উৎসবে অংশ নেন। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিলো মাছ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি।
বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ইনশিরা ইশতাক বলেন, “ঘুড়ি ওড়ানোর প্রতি মানুষের যে এখনো এতো টান আছে তা এই উৎসবে না আসলে বুঝতে পারতাম না।
এ বিষয়ে ঘুড়ি উৎসব আয়োজনের অন্যতম সদস্য রাকিন আজমাইন, স্থাপত্য বিভাগের আয়োজনে ৩য় বারের মত এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত পহেলা বৈশাখ উপলক্ষে এই আয়োজন । কিন্তু এবছর প্রচন্ড গরম থাকায় আজকের এই দিনে ঘুড়ি উৎসবটি আয়োজিত। আমরা এতে আশানুরূপ সাড়া পেয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories