রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৭৯ বার

ভারতের পশ্চিমবঙ্গের মালদহে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই আম কুড়াতে গিয়ে নিহত হন। এ ছাড়া আহতও হয়েছেন আরও বেশ কয়েকজন।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বৃহস্পতিবার ১৬ মে দুপুরে মালদহের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে আচমকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয় মালদহের বিভিন্ন এলাকায়। এ সময় পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। মৃতরা হলেন, চন্দন সাহানি (৪০), রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মণ্ডল (২১)।
পাশাপাশি মানিকচকে রানা শেখ নামে আট বছরের এক বালকের মৃত্যু হয়েছে। হরিশ্চন্দ্রপুরে মৃত্যু হয় দম্পতি নয়ন রায় (২৩) ও প্রিয়াঙ্কা সিংহের (২০)। কুন্দরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তারা। এছাড়াও ইংলিশবাজারের পঙ্কজ মণ্ডলও (২৩) মারা যান বজ্রপাতে।
বজ্রপাতে নিহতদের পরিবারকে ২ লক্ষ রুপি করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories