রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফ্রান্সে উপাসনালয়ে আগুন : পুলিশের গুলিতে হামলাকারী নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৮৫ বার

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর রুয়েনে ইহুদিদের একটি উপাসনালয়ে (সিনাগগ) আগুন দেওয়া এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করেছে ফরাসি পুলিশ। এতে ওই ব্যক্তির মৃত্যু হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই ব্যক্তি হাতে ছুরি নিয়ে পুলিশের দিকে এগিয়ে গেলে তাকে গুলি করা হয়।
রুয়েনের মেয়র নিকোলাস মায়ার-রসিগনাওল বলেন, উপাসনালয়ে হামলা শুধু ইহুদি সম্প্রদায়কে প্রভাবিত করেনি, পুরো শহরকে হতবাক করেছে।
স্থানীয় প্রতিবেদন অনুসারে, সিনাগগ থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয় সময় পৌনে সাতটার দিকে পুলিশ ডাকা হয়। ঘটনাস্থলে পৌঁছলে ওই সসস্ত্র সন্দেহভাজন পুলিশের দিকে এগিয়ে গেলে একজন কর্মকর্তা তাকে গুলি করে।
মেয়র জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি আরও বলেন, অস্ত্রধারী ব্যক্তি ছাড়া অন্য কেউ হতাহত হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories