রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশের ফুচকাকে ‘বেস্ট’ বললেন লু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯২ বার

ঢাকা সফরে এসে এবার বাংলাদেশের ফুচকাকে ‘বেস্ট’ বলেছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার বাংলাদেশি ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
শেফ রহিমা সুলতানা এই ফুচকা ও ঝালমুড়ি পরিবেশন করেন। ফুচকার স্বাদ নিয়ে ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস সমবেত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশি ফুচকা ইজ দ্য বেস্ট।’
মঙ্গলবার রাতে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে লু’র ফুচকা খাওয়ার একটি ভিডিও আপলোড করা হয়। পূর্ণাঙ্গ ভিডিও আসবে বলেও জানানো ওই পোস্টের ক্যাপশনে। এ সময় ডেনাল্ড লু এবং পিটার হাসের পরনে শেফের অ্যাপ্রন এবং টুপি দেখা গেছে।
লু’র টুপিতে বাংলায় লেখা ছিল ‘শেফ ডন’। অ্যাপ্রোনে ইংরেজিতে লেখা ছিল, ‘আই অ্যাম এ/স (অ্যাসিট্যান্ট সেক্রেটারি)।
আর হাসের অ্যাপ্রোনে লেখা ছিল, ‘আই অ্যাম দ্যা এমবি (অ্যম্বাসেডর)।’ টুপিতে ‘শেফ পিটার’।
এর আগে বেলা ১১টার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories