রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ডোনাল্ড লু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৮৭ বার

গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সফররত মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে গণমাধ্যমকর্মী, মানবাধিকার, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীদের সঙ্গে বৈঠকে করেন ডোনাল্ড লু।মঙ্গলবার দুপুরে এ বৈঠক শুরু হয়।
এসময় আমেরিকা পক্ষ থেকে বৈঠকে অংশ নেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, চিফ অফিস স্টাফ ন্যাথানিয়াল হাফট, ব্যুরো অব ইন্টেলিজেন্ট এন্ড রিসার্চের বিশ্লেষক সারাহ আল্ডরিচ, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর রীড এসলিম্যান, পলিটিক্যাল কাউন্সিলর আর্তুরো হাইনস, ডেপুটি পলিটিক্যাল এন্ড ইকোনমিক কাউন্সিল শ্যারন ফিটজগ্যারল্ড, পলিটিক্যাল অ্যাটাচ ম্যাথিউ বেহ, জার্মান রাষ্ট্রদূত আছিম ট্রোস্টার।
এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আখতার, শ্রমিক নেতা বাবুল আখতার, জলবায়ু কর্মী সোহানুর রহমান এবং মানবাধিকার কর্মী নুর খান লিটন। এছাড়া আজ রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নিবেন।
দুদিনের সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া মঙ্গলবার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়া সুশীল সমাজের সঙ্গে বসার কথা রয়েছে। যেখানে আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, বাণিজ্য ও বিনিয়োগসহ অন্যান্য বিষয়।
বুধবার সকালে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories