শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছয় দিনের সফরে যুক্তরাজ্যে ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৮৬ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ‘দি অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), কার্ডিফ ইউনিভার্সিটি এবং বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি-এর আমন্ত্রণে ছয় দিনের এক সরকারি সফরে সোমবার যুক্তরাজ্য গমন করেছেন।
উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
সফরকালে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ‘এসিইউ ভাইস-চ্যান্সেলর সামিট ২০২৪’-এ অংশগ্রহণ করবেন এবং উচ্চশিক্ষার কৌশলগত নীতি, গবেষণা ব্যবস্থাপনা, পারস্পরিক সহযোগিতা, বৃত্তি কার্যক্রম, কর্মসংস্থান ও দক্ষতা, ডিজিটাল অ্যাক্সেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেবেন। এছাড়া, উপাচার্য সামিটে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী এবং উচ্চশিক্ষার সঙ্গে জড়িত আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে বহুপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন।
এসময় উপাচার্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট ফর রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশনের উদ্যোগে অনুষ্ঠিতব্য কয়েকটি কর্মশালা এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণাসংক্রান্ত কর্মসূচিতে ভিজিটিং প্রফেসর হিসেবে অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে উপাচার্য ইউসিএল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই সফরে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ‘নেট জিরো ইনোভেশন ইনস্টিটিউট’ পরিদর্শন করবেন এবং শিক্ষা ও গবেষণাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া, উপাচার্য বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি (বিসিইউ) পরিদর্শন করবেন এবং এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ডেভিড এমবিএ-এর সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করবেন।
উপাচার্য এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন বলে আশা করা যাচ্ছে। যুক্তরাজ্য সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস্, সোয়ানসি ইউনিভার্সিটিসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ক পারস্পরিক যৌথ সহযোগিতামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ১৮ মে ২০২৪ শনিবার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories