শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ সনদ ছিঁড়ে ফেললেন ইসরাইলি দূত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮৬ বার

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যতার সমর্থনে একটি প্রস্তাব পাস করার ঠিক আগে সনদপত্রটি ছিঁড়ে ফেলেছে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।
শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যতার সমর্থনে একটি প্রস্তাবের পক্ষে ভোট হয়। সেখানে ভারতসহ ১৪৩টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। আর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ মোট নয়টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। এছাড়া ২৫ দেশ ভোটদানে বিরত থাকে। পরে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ফিলিস্তিনের পক্ষে প্রস্তাবটি পাস হয়। কিন্তু প্রস্তাব পাস করার ঠিক আগেই রাগে ও ক্ষোভে ইসরাইলি রাষ্ট্রদূত ওই প্রস্তাবে সনদপত্র ছিঁড়ে ফেলে।
সূত্রটি আরো জানায়, ইসরাইলি রাষ্ট্রদূত এরদান এই প্রস্তাবটিকে জাতিসঙ্ঘ সনদের একটি স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি গত মাসে নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোকে নস্যাৎ করেছে।
তিনি আরো বলেন, আজকের দিনটি জাতিসঙ্ঘের ইতিহাসের একটি কালো অধ্যায়। এই দিনটি চলে যাবে। কিন্তু আমি চাই, গোটা বিশ্ববাসী এই দিনটির কথা মনে রাখুক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories