শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঘরে বসে করা যাবে পুনর্নিরীক্ষণ আবেদন, কাল থেকে শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮৩ বার

অন্যান্য বছরের মতো এবারও সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পেলে যাচাই-বাছাইয়ের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
সোমবার থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। ঘরে বসে অনলাইনে এই আবেদন করতে পারবেন সংক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রোববার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তপন কুমার জানান, সোমবার থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে আগামী ১৯ মে পর্যন্ত।
এর আগে রোববার বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ বছর নয়টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।
সকালে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে বেলা ১১টা থেকেই এসএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জানা যাচ্ছে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।
অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে তিনি পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। অনলাইনে ঘরে বসেই আবেদন করা যাবে। পরে বোর্ড খাতা যাচাই-বাছাই করে আবেদন নিষ্পত্তি করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories