শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রেসিডেনসিয়ালে পাসের হার শতভাগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৪ বার

এবার এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ৫৬১ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০৫ জন। জিপিএ-৫ পাওয়ার গড় হার ৭২.১৯।
রোববার দুপুরে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মুহা. আমীমুল ইহসান জানান, এবিষয়ে পরে অধ্যক্ষ গণমাধ্যমে কথা বলবেন।
আমীমুল ইহসান জানান, এবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এসএসসিতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫৬১ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাসের হার শতকরা ১০০ ভাগ।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিককালে গৃহীত বিশেষ অ্যাকাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম, পাঠদানের সুশৃঙ্খল নীতিমালা, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণিপাঠদান, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং ইত্যাদি বিষয় এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে। এছাড়া শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদান, অভিভাবকবৃন্দের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এসএসসি পরীক্ষার প্রশংসনীয় ফলাফলের নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেছে বলে কলেজ কর্তৃপক্ষ মনে করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার ৫৬১ জন অংশ নেয়। এর মধ্যে ৪৫ জনের মতো অংশ নেয় মানবিক বিভাগ থেকে। এর মধ্যে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। আর বিজ্ঞান থেকে অংশ নিয়েছিল প্রায় ৪০০ জন। বাকিরা বাণিজ্য বিভাগ থেকে অংশ নেয়।
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়াদের একজন ক্যাম্পাসে এসেছিল রাকিবুল হাসান। প্রত্যাশিত ফলাফল পেয়ে খুশি সে।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া এহসানুল হক নামে আরেক শিক্ষার্থীও এসেছিল ক্যাম্পাসে। এহসানুল হক বলে, আজকের এই রেজাল্ট অবশ্যই শিক্ষক ও আমার বাবা-মায়ের অবদানে। প্রত্যাশা যা করেছিলাম তাই এসেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories