শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজায় বোমা বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৮৩ বার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের পেতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে গাজা সিটির জেইতুন এলাকায় এই ঘটনা ঘটে।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, জেইতুনের একটি সরু গলিতে এ বোমা হামলা চালায় ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা। এনিয়ে হামাসের সঙ্গে গাজার যুদ্ধে ইসরায়েলিদের সেনাদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৭১ জন।
দখলদার সেনারা ওই এলাকার একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিল। এই সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম রয়েছে। এরআগে যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ ও অস্ত্র পাওয়ার দাবি করেছিল ইসরায়েলি সেনারা।
গাজা সিটির জেইতুনে যুদ্ধের শুরু থেকেই হামলা চালায় ইসরায়েলি সেনারা। এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবিও করেছিল তারা। তবে যখনই ইসরায়েলি সেনারা সরে গেছে তখনই আবার সেখানে ফিরে এসেছেন হামাসের যোদ্ধারা। এ কারণে জেইতুনে ইসরায়েলিদের বারবার ফিরে আসতে হয়েছে।
এদিকে গাজার দক্ষিণ গাজার রাফাহতে পৃথক ঘটনায় দুই ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories