শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৭৩ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সি ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো রবির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। রবির তত্ত্বাবধানে শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে শুক্রবার ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আজ সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৮৮ দশমিক ৫৫ শতাংশ।
ভর্তি পরীক্ষা নির্বিঘ গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবির উপাচার্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্বাস্থ্যসেবা– সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করেন এবং ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের আবাসন, খাবারসহ সার্বিক সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
এক বার্তায় রবির উপাচার্য (ভিসি) শাহ্ আজম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শাহজাদপুরবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য আজ সারা দেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২৪টি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ২৩টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট এবং ৩ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories