শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাবিতে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড সমাপ্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৭০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ, বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্ব সমাপ্ত হয়েছে।
অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ ১০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ ৫ জন করে মোট ১৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে গণিত অলিম্পিয়াডের সমাপ্তি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াড এবং ৫ম আন্তর্জাতিক গণিত দিবস উদযাপনের কর্মসূচি উদ্বোধন করেন।
অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে প্রত্যেক অঞ্চলের শ্রেষ্ঠ ১০ জন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়া, আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, গণিত চিন্তা শক্তির বিকাশ ঘটায়। জীবনের সর্বক্ষেত্রে গণিতের পদচারণা রয়েছে। গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।
নিয়মিত গণিত চর্চার মাধ্যমে দেশের জান- বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম, অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার এবং ড. মো. তাজুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories