শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে রানা আমির ওসমান, শ্রীপুরে শরিয়ত উল্লাহ রাজন নির্বাচিত

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৫১ বার

মাগুরার-২টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর উপজেলায় ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম পেয়েছেন ৫০হাজার ৮৬৩ ভোট।ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,,
মোঃ বাহারুল ইসলাম ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া খাতুন নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে শ্রীপুর উপজেলার ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ নেতা শরিয়ত উল্লাহ মিয়া রাজন। তার নিকটতম প্রতিদ্বন্দী শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তাসিন বিল্লাহ সংগ্রাম ভোট পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাবলু রেজা এবংনারগিস সুলতানা ।
মাগুরা সদরে ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্র ১২৪৪-টি বুথে ভোট গ্রহণ শেষ হয়েছে। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৩ হাজার ৫০৬ জন ও শ্রীপুর উপজেলায় ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ৬৫২ জন। নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। ভোট চলাকালে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories