শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগে আবেদনের শেষ দিন আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৬ বার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে।
৩১ মার্চ বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার ৯৬ হাজার ৭৩৬ পদের মধ্যে স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা শেষ হচ্ছে আজ ৯ মে। আবেদন ফি জমা দেওয়া যাবে ১০ মে রাত ১২টা পর্যন্ত।
প্রার্থীর বয়স ১ জানুয়ারি, ২০২৪ সালে ৩৫ বছর বা এর কম হতে হবে। পঞ্চম এই গণবিজ্ঞপ্তি গত ৩১ মার্চ প্রকাশ হলেও চলতি বছরের ১ জানুয়ারি থেকে গণনা করা হবে প্রার্থীর বয়স।
আবেদনের ফি: সব আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা http://ngi.teletalk.com.bd অথবা http://www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories