শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ব্রাজিলে বন্যায় নিহত বেড়ে ৯০, পানির নিচে বহু শহর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৮১ বার

কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুল। প্রদেশটিতে বহু শহর পানিতে তলিয়ে গেছে। প্রবল বর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ১৩০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।
বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স, আল-জাজিরা ও বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুলে ব্যাপক বন্যার কারণে কয়েকশ শহর পানির নিচে চলে গেছে। বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৯০ জন মারা গেছেন এবং প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিবিসি বলছে, বন্যায় তলিয়ে যাওয়া কিছু শহর অন্যান্য অঞ্চল থেকে এখনও বিচ্ছিন্ন রয়ে গেছে এবং এখনও নিখোঁজ থাকা ১৩০ জনেরও বেশি লোককে খুঁজে পাওয়ার আশা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
এদিকে চলতি সপ্তাহে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেটি হলে এই অঞ্চলের বিপর্যয়কর পরিস্থিতি আরও খারাপ আকার নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে।
এছাড়া বন্যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু লোককে সরিয়ে নেওয়ার কাজ করেছে উদ্ধার কর্মীরা।
আল-জাজিরা বলছে, প্রদেশের রাজধানী পোর্টো আলেগ্রে বন্যায় কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার বিমানবন্দর ও বাস স্টেশন বন্ধ হয়ে গেছে এবং প্রধান সড়কগুলোও এখন অবরুদ্ধ।
মঙ্গলবার বিকেলে এই শহর থেকে আল জাজিরার লাতিন আমেরিকা সম্পাদক লুসিয়া নিউম্যান বলেছেন, পরিস্থিতি ‘খুব মরিয়া’ হয়ে উঠেছে এবং স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
তিনি বলেন, যেদিকেই তাকাই, মানুষের কাছে পানি নেই, বিদ্যুৎ নেই। শহরের কেন্দ্রস্থলের এই অংশে পয়ঃনিষ্কাশন সম্পূর্ণরূপে উঠে এসেছে।
প্রদেশের সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে এবং আরও চারজনের মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। আরও ১৩১ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং ১ লাখ ৫৫ হাজার মানুষ বর্তমানে গৃহহীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories