শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশে প্রতি সাড়ে ৬ মিনিটে করোনায় একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৮১ বার

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩০ জনের, যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ হাজার ৮৭৪ জনের করোনা শনাক্ত, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। 

রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৩০ জন রোগী। যা প্রতি ঘণ্টায় দাঁড়ায় প্রায় ১০ জনে। অর্থাৎ প্রতি ৬ মিনিট ২৬ সেকেন্ডে মারা যাচ্ছে একজন করোনা রোগী। বিশ্লেষকরা বলছেন, আগামী এক সপ্তাহের মধ্যে করোনা নিয়ন্ত্রণে না আসলে আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪১৯ জনের। ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ায়। পরদিন (৮ জুলাই) করোনায় দেশে ১৯৯ জনের এবং শুক্রবার (৯ জুলাই) দেশে ২১২ জনের মৃত্যু হয়। গতকাল (১০ জুলাই) দেশে ১৮৫ জনের মৃত্যু হয়।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি করুণ হয়ে যাবে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন। রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে তিনি এ আশঙ্কার কথা জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories