শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৭৭ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিম কর্তৃক একটি ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠিত হয়েছে। রোববার ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, ইনোভেশন এমন একটি বিষয় যা নতুন কিছু সৃষ্টি করে বা যা বর্তমানে আছে তার উন্নয়ন সাধন করে। ইনোভেশন দ্রুত পরিবর্তনশীল একটি ধারণা এবং এটি সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বিশ্ব ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তিত বিশ্বের সাথে সঙ্গতি রক্ষার পাশাপাশি আধুনিক শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইনোভেশন অপরিহার্য। ইনোভেশনের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সামনে আসতে হবে।
তিনি আরো বলেন, থিংক গ্লোবালি, এক্ট লোকালি। অর্থাৎ, বৈশ্বিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ইনোভেশন কার্যক্রম পরিচালনা করতে হবে এবং তা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তবেই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে টেকসই উন্নয়ন সাধিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সুখী-সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ-এর স্বপ্ন দেখিয়েছেন, এই ইনোভেশন প্রদর্শনী তার সাথেই সরাসরি সম্পর্কযুক্ত। বাঙালি সংস্কৃতির চর্চা ও রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে চির অম্লান করে রাখার পাশাপাশি রবি স্মার্ট বাংলাদেশ-এর লক্ষ্য পূরণে বদ্ধপরিকর। সেই প্রত্যয়েরই অংশ আজকের এই ইনোভেশন প্রদর্শনী। ইনোভেশন প্রদর্শনীতে ৬ জন অংশগ্রহণ করে এবং সেরা তিনটি ধারণা প্রদানকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন রবির ভিসি।
ইনোভেশন টিমের আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমারের সঞ্চালনায় এই প্রদর্শনীতে রবির সকল বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ড. মোঃ ফখরুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories