শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৭৯ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘Navigating Development Pathways in the Evolving Global Order’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন সোমবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। নগরীর একটি হোটেলে এই সম্মেলন আয়োজন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর স্বাগত বক্তব্য দেন এবং অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ধন্যবাদ জ্ঞাপন করেন। অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, সার্বিক আর্থসামাজিক উন্নয়ন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগসহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোয় সামাজিক চাহিদা অনুযায়ী সমন্বিত পন্থায় কারিকুলাম আধুনিকায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সম্মেলনের ৯টি সেশনে মোট ৩৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ ছাড়া ৪টি পলিসি ডায়লগ এবং ৪টি মূল প্রবন্ধ উপস্থাপিত হয়।
সম্মেলনে বাংলাদেশ, নেদারল্যান্ডস, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ব্রুনাই, যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, নেপাল, ইথিওপিয়া, কোরিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories