শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আল-জাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান, ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৭ বার

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার জেরুজালেম অফিসে অভিযান চালিয়ে ভাঙচুর করেছে ইসরায়েলি পুলিশ।
রোববার রাতে রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়েছে, একজন ইসরায়েলি কর্মকর্তা এবং আল-জাজিরার একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলে আল-জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর এ অভিযান চালানো হয়।
অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাকের অফিসাররা একটি হোটেল রুমে ক্যামেরার সরঞ্জাম ভাঙছেন।
রয়টার্স জানিয়েছে, হোটেলের ওই রুমটি আল-জাজিরা অফিস হিসেবে ব্যবহার করে এসেছে এবং হোটেলটি পূর্ব জেরুজালেমে অবস্থিত।
এর আগে আল-জাজিরাকে ইসরায়েলিদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে নেতানিয়াহু সরকার নিদের্শ দেয়, যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন আল-জাজিরা বন্ধ থাকবে।
একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী ‘অবিলম্বে আলজাজিরার কাজ বন্ধ’ করার আদেশে স্বাক্ষর করেছেন। তবে আদালতে আইনি লড়াইয়ে যেতে পারবে সংবাদমাধ্যমটি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পদক্ষেপের মধ্যে ইসরায়েলে আল-জাজিরার কার্যালয় বন্ধ করা, সম্প্রচার সরঞ্জাম বাজেয়াপ্ত করা, কেবল ও স্যাটেলাইট সংস্থাগুলো থেকে চ্যানেলটি বন্ধ করা এবং এর ওয়েবসাইটগুলো ব্লক করা অন্তর্ভুক্ত থাকবে।
আল-জাজিরা ইসরায়েলের এ পদক্ষেপকে ‘অপরাধমূলক’ বলে অভিহিত করেছে। তবে কাতার সরকারের থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।
এদিকে আল-জাজিরা বন্ধের কড়া সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এক এক্সবার্তায় সংস্থাটি লিখেছে, আমরা ইসরায়েলে আল-জাজিরার কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে মর্মাহত। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মুক্ত ও স্বাধীন মিডিয়া অপরিহার্য৷ মত প্রকাশের স্বাধীনতা মূল মানবাধিকার। আমরা সরকারকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories