বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বাংলা ভাষানির্ভর প্রথম স্মার্টওয়াচ এক্সপার্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৭৬ বার

বাংলা ভাষানির্ভর প্রথম স্মার্টওয়াচ নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেক। এক্সপার্ট সিরিজে ছয়টি স্মার্টওয়াচ নিয়ে আসা হয়েছে। সাশ্রয়ীমূল্য থেকে শুরু করে প্রিমিয়াম ক্যাটাগরির ডিভাইসও রয়েছে।
গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বাজারে ডিভাইসগুলো বাজারজাতের বিষয়ে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাষা হিসেবে বাংলাকে নির্বাচন করার সুবিধাযুক্ত এসব স্মার্টওয়াচে এক্স ফিট বাই এক্সপার্ট নামের আলাদা অ্যাপ রয়েছে। অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরে এটি ডাউনলোড করা যায়।
সব স্মার্টওয়াচই ওয়াটার প্রুফ ও ব্লুটুথ কলিং সাপোর্ট (৫.৩ ভার্সন)। প্রতিটি ওয়াচে থাকছে অতিরিক্ত এক সেট বেল্ট ও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এক্সপার্টের প্রতিটি স্মার্টওয়াচেই রয়েছে ১০-১৫ দিনের ব্যাটারি ব্যাকআপ। এক্সপার্টের প্রাইম, ভোগ, রক, ক্ল্যাসিক, স্লিক, স্টার নামের এসব স্মার্টওয়াচ ২ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার টাকার মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে।
আজওয়া টেকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. হাবীব মনসুর বলেন, বাজারে দেশীয় স্মার্টওয়াচ ব্র্যান্ড হিসেবে সাশ্রয়ী দামে ক্রেতার হাতে এ পণ্য পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এক্সপার্টের ব্র্যান্ড স্মার্টওয়াচ আন্তর্জাতিক মানের। আধুনিক সব ধরনের ফিচার রয়েছে এসব স্মার্টওয়াচে। সে সঙ্গে বাংলা ভাষা ও বাংলা থিমের উদ্ভাবনী প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে পেরেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories