শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সৌদিকে যে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৮১ বার

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না বলে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র।
শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ কথা বলেন।
তিনি বলেন, সমন্বিত দৃষ্টিভঙ্গি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা ইসরায়েল ও সৌদির মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত।
তিনি আরও বলেন, এসব বিষয় এক সঙ্গে হতে হবে এবং এগুলোর একটিকে আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না।
ব্রিটিশ দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’কে এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন।
সুলিভান বলেন, আমি আশা করি, সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের কাছ থেকে আরও অনেক কিছু শুনতে পাবেন। আমাদের বিশ্বাস আমরা আরও নিরাপদ ইসরাইল এবং এই অঞ্চলকে আরও শান্তিপূর্ণ করতে পারব।
তিনি বলেন, এখন আমরা যা করতে পারি তা হল আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা, এবং এই অঞ্চলের যতগুলো সম্ভব দেশকে এর সঙ্গে সম্পৃক্ত করা যায় তার চেষ্টা করা এবং তারপর এটি উপস্থাপন করা। তবে শেষ পর্যন্ত এটি ইসরায়েলি নেতৃত্বের ওপর নির্ভর করবে এবং স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবে যে তারা পন্থায় সমাধান চায় কি না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories