শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮৯ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের জনগণকে ভয় পায় বলেই আজকে ষড়যন্ত্রের কথা বলছে।
তিনি বলেন, এখানে ষড়যন্ত্রের প্রশ্ন আসছে কেন? বাম-ডান সবাই তো প্রকাশ্যে বলছে— আন্দোলনে একাত্ম হচ্ছে। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
শনিবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদেন শেষে এসব কথা বলেন তিনি। ওলামা দলের নবগঠিত কমিটির উদ্যোগে জিয়ার কবরে এ শ্রদ্ধা জানানো হয়।
তিনি আরও বলেন, সরকার বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ তো কেউ বলে নাই যে তারা সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জনগণ তো বলছে, এই সরকার একদলীয় সরকার। ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ ঢাকায় বসে কোন আসনে কাকে নির্বাচিত করবে তা ঠিক করেছে, তারাই আজকে সংসদে জনপ্রতিনিধি হিসেবে আছেন।
মঈন খান বলেন, আজকে দেশের মানুষের বেঁচে থাকার অধিকার, ভোটাধিকার নেই। এখানে নারী শ্রমিকদের অধিকার নেই। সরকার সব হরণ করেছে। এগুলো ফিরিয়ে আনতে হলে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠাতা করতে হবে।
দেশের একদলীয় শাসন চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, এই অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি রাজনীতি করছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি। সেই কারণে আমরা রাজপথে আছি, থাকবো।
সরকার দেশে মানুষের লাখ কোটি টাকা বিদেশে প্রচার করেছে বলে দাবি করেন মঈন খান। তিনি বলেন, সরকার দেশের মানুষের সম্পদকে তাদের দলীয় মুষ্টিমেয় কিছু লোকের হাতে তুলে দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, ওলামা দলের নতুন আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব মাওলানা আবুল হোসেন প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories